ছবি সংগৃহীত
সারাদেশ

ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চার জেলেকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বাদুরতলা সংলগ্ন বিষখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোক্তার হোসেন।

জানা গেছে, মা ইলিশ রক্ষায় বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে দিনরাত অভিযান চলছে। আজ ইলিশ ধরায় চার জেলেকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে জেলেদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম বলেন, ‘আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা