ফাইল ছবি
সারাদেশ

পাবনায় বাড়ছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। অল্প আক্রান্তদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে। জটিলদের হাসপাতালে ভর্তি রাখা হচ্ছে।

গত কয়েক দিনে পাবনা জেনারেল হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাবনায় এসেছেন।

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, জেলায় এখন পর্যন্ত এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। আক্রান্তরা ঢাকা থেকে অসুস্থ হয়ে এসেছেন। যারা ভর্তি আছেন তাদের সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, ‘প্রায়ই আমরা বিভিন্ন সন্দেহজনক স্থানে এডিস মশার লার্ভা আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করছি। সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। ময়লা-আবর্জনা জমে আছে এমন এলাকায় স্প্রে করা হচ্ছে। সামাজিকভাবেও বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ নেয়া হচ্ছে।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা