ধুনট থানা
সারাদেশ

টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মাদ্রাসার একটি টয়লেট থেকে প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দাখিল মাদরাসার টয়লেট থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিলচাপড়ি গ্রামের সোহাগ হোসেনের (২০) সঙ্গে দুই বছর আগে ওই মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহাগ হোসেন ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। রোববার (৩ অক্টোবর) সকালে তারা দেখা করতে যান ওই মাদ্রাসায়।

পরে তারা মাদ্রাসার টয়লেটে প্রবেশ করলে স্থানীয়রা বাহির থেকে টয়লেটের দরজা আটকে দেন। উপায় না পেয়ে সোহাগ হোসেন ৯৯৯ নম্বরে ফোন করেন। দুই ঘণ্টা পর প্রেমিক-প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে প্রেমিক-প্রেমিকাকে মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়। পরে ধুনট সমাজ সেবা অফিসারের মুচলেকায় তাদের ছেড়ে দেয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা