অটোরিকশা
সারাদেশ

খুলানায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নিঝুমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিচালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার, রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন, শরাফপুরের বাবু ও তার স্ত্রী শিউলী।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুভর্তি ট্রাক ও অটোরিকশা খুলনার দিকে যাওয়ার পথে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে যায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ ট্রাকটিও পড়ে যায় খাদে।

পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেন বলে জানান ওসি।

এদিকে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে উদ্ধারকাজ শেষ হলে চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা