সারাদেশ

পরিত্যক্ত বস্তায় সাড়ে তিন লাখ ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে সাড়ে তিন লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরী দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লে. কমান্ডার এম নাঈম উল হক। এ সময় ঘাট সংলগ্ন এলাকায় বস্তাসহ তিনজন ব্যক্তিকে দেখতে পান কোস্টগার্ড সদস্যরা। গতিবিধি সন্দেহজনক মনে হলে বাঁশি এবং টর্চ লাইটের মাধ্যমে তাদের থামার সংকেত দেয়া হয়।

পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা রংয়ের তিনটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে পরিত্যক্ত বস্তা তিনটি তল্লাশি করে সাড়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা