সারাদেশ

সেই গুচ্ছগ্রাম পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি, শিবচর (মাদারীপুর): বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই শিবচরের গুচ্ছগ্রাম পরিদর্শনে গেলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা মৌজায় নদীভাঙা হতদরিদ্রদের জন্য নির্মাণ করা হয় গুচ্ছগ্রামটি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গুচ্ছগ্রামটি পরিদর্শনে যান তিনি।

গুচ্ছগ্রামটি পরিদর্শন শেষে জেলা প্রশাসক রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, ‘গুচ্ছগ্রামটি যখন করা হয়, তখন স্কুল, কমিউনিটি ক্লিনিক, বাজার থেকে শুরু করে সবই ছিল। তাই ঘর বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা গুচ্ছগ্রামের ঘরগুলোতে উঠেছিলেন। সেই ছবি আমি দেখলাম। তবে গত অর্থবছরে স্কুল, কমিউনিটি ক্লিনিক, বাজারসহ সবই পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। গুচ্ছগ্রামের কয়েকটি ঘরও নদীতে বিলীন হয়ে গেছে। ঘরগুলো নদীতে বিলীন হওয়ার চিন্তা থেকে গুচ্ছগ্রামের উপকারভোগী লোকজন এখন আর ঘরে থাকছেন না।’

পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইমদাদ, কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল ব্যাপারী, কাঁঠালবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ব্যবসায়ী মো. সজিব হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, সেখানে ৯০টি টিনশেড ঘর নির্মাণে ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হয়। বরাদ্দ পাওয়া পরিবারগুলো আর্থিকভাবে কিছুটা সচ্ছল থাকায় তারা আরও এক থেকে দেড় বছর আগে এই ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্য স্থানে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা