সারাদেশ

রাজশাহীতে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত করোনা ইউনিটে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নওগাঁর একজন আছেন।

রাজশাহী মেডিক্যা কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে রাজশাহী জেলার ৩০৩ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে জয়পুরহাটের ১৫১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৫৮।

এ দিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ২২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। হাসপাতালে বর্তমানে মোট ১৪০ জন ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৬৬ জন, উপসর্গ নিয়ে ৫৫ জন ও করোনা নেগেটিভ হয়ে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন।

সান নিউজ/এনকে/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা