সারাদেশ

নৌযানের ছাদে পর্যটক, সাউন্ডবক্স-মাইক নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: রাঙামাটি কাপ্তাই হ্রদে নৌযানের ছাদে পর্যটক পরিবহন, লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। নৌ নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনার প্রেক্ষিতে নৌযান মালিক, শ্রমিকদের নিয়ে সভা করে জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা যাতে কাপ্তাই হ্রদে না ঘটে সেজন্য পর্যটকদের ছাদ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ বন্ধ এবং শব্দ দূষণরোধে নৌকায় মাইক, সাউন্ড বক্স নিষিদ্ধ করা হয়েছে। রাঙামাটি টেম্পু বোট মালিক সমিতির সভাপতি মো. সোলাইমান মিয়া বলেন, জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, নির্দেশনা তদারকিতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি নৌ-পুলিশকেও টহল দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা