সারাদেশ

আজ সেই লিমনের বিয়ে

ঝালকাঠি প্রতিনিধি: লিমন হোসেন ১০ বছর আগে র‌্যাবের গুলিতে পা হারান। তখন তিনি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনা সারাদেশে ব্যাপক আলোচিত হয়। সেই লিমনের বিয়ে শুক্রবার (৩ সেপ্টেম্বর)। এদিন দুপুরে কনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঝালকাঠির সাতুরিয়া গ্রামের লিমনের গায়ে হলুদ হয়েছে। কনে যশোরের অভয়নগর উপজেলার রাবেয়া বসরি। ঝালকাঠির সাতুরিয়া গ্রামের সেই কিশোর এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবীশ আইনজীবী। বিয়ে করে সংসারজীবন শুরু করতে যাচ্ছেন।

লিমন বলেন, আমি মা-বাবার পছন্দের মেয়েকে বিয়ে করছি। এর মধ্য দিয়ে জীবনে আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তার হবু স্ত্রী রাবেয়া বসরি বলেন, তিনি (লিমন) নিজের সঙ্গে লড়াই করে ক্যারিয়ার গড়েছেন। দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝে বিয়েতে রাজি হয়েছি।

লিমনের মা হেনোয়ারা বলেন, গত ১০ বছরে অনেক কষ্ট করেছি। এখন ছেলে বিয়ে দিতে পেরে সব কষ্ট দূর হয়েছে।

২০১৮ সালে লিমন গণবিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি পান লিমন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা