সারাদেশ

বাঁধ ভাঙা পানিতে ভেসে গেছে ঈদের আনন্দ

নিজস্ব প্রতিনিধিঃ

করোনার কারণে আমাদের সকলের ঈদ আনন্দে ভাটা পড়লেও, ঘরে বসে পরিবারের সবার সাথে কিছুটা হলেও আনন্দ করতে পারছি। কিন্তু এদেশেই অন্য এক প্রান্তে মানুষের ঈদ আনন্দ ভাসিয়ে নিয়ে গেছে প্রলয়ংকারি ঘূর্ণিঝড় আম্পান।

সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ক্ষত-বিক্ষত সাতক্ষীরা উপকূলের বেড়িবাঁধগুলো। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে তলিয়ে যাচ্ছে হাজারো মানুষের বাসস্থান। এ কারণে ঈদ উপেক্ষা করে শ্যামনগ‌রের দ্বীপ ইউনিয়ন গাবুরার মানুষ স্বেচ্ছা শ্রমে সোমবার সকাল থেকে বাঁধ নির্মাণে অংশ নেন।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ‘আগে তো বাঁচতে হবে। ইউনিয়নের অনেক এলাকায় পানি থই থই করছে। জোয়ার হলে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। সেটা ঠেকাতে বাঁধ দেওয়া জরুরি। জোয়ার আসলে কাজ করা কঠিন হয়ে যায়। সেজন্য এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছি।’

গাবুরার বাসিন্দারা বলেন, ‘দেশজুড়ে সবাই ঈদ করছে, কিন্তু আমাদের এবার আর ঈদ করা হল না। ঈদ নিয়ে ব্যস্ত থাকলে যেটুকু বসতভিটা এখনো অবশিষ্ট আছে, একটু পড়ে তার চিহ্নও থাকবে না। কারণ, দুই ঘণ্টা পর আবারও জোয়ারের পানিতে পূর্ণ হবে লোকালয়। তার আগেই যদি বাঁধে কিছুক্ষণ কাজ করা যায়, তাহলে হয়তো বিপদ থেকে মুক্ত হওয়া যাবে। জোয়ার আসার আগে যদি বাঁধটা একটু উঁচু করা যায়, সেজন্য সবাই হাত লাগিয়েছেন।’

উল্লেখ্য যে, গত এক দশক ধরে ঘূর্ণিঝড় আইলার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি সাতক্ষীরা উপকূলের মানুষজন। এরই মধ্যে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ফের বাঁধ ভেঙে নোনা জলে তলিয়ে যায় সমগ্র দক্ষিণ উপকূলীয় এলাকা। রমজান শেষে ঈদ এলেও মানবেতর জীবনযাপন করছেন এ অঞ্চলের অসহায়, দুস্থ ও প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষেরা।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে রাজপথে জেন-জি

ইউরোপের একাধিক দেশে শিক্ষাব্যবস্থার ভঙ্গুর দশা, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়...

ইলিশের নামে বিক্রি হচ্ছে চন্দনা ও সুরমা, চিনবেন যেভাবে

ইলিশের বাজারে বাড়তি দাম ও ক্রেতাদের চাহিদাকে কাজে লাগিয়ে আসল ইলিশের পরিবর্তে...

সন্ধ্যায় সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচ...

দুই বাংলাদেশির শিরশ্ছেদের ভিডিও নিয়ে মিথ্যা প্রচার

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যক...

এবার মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা