সারাদেশ

মানিকগঞ্জে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে আরও ১৯ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় আটজন এবং উপসর্গে নিয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে ৪২৫ নমুনা পরীক্ষা করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ১৮ শতাংশ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা. কাজী একেএম রাসেল বলেন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। এদের মধ্যে করোনায় পাঁচজন এবং উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন। এদের মধ্যে ২৫ জন পজিটিভ।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, কোভিড হাসপাতালে মারা যাওয়া ১৬ জনের বাইরে ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনায় মারা গেছেন।


এ সময়ে ৪২৫ নমুনা পরীক্ষায় নতুন করে ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৫৩ জন, সিংগাইরে ৩২ জন, ঘিওরে ১৫ জন, শিবালয়ে ১০ জন, হরিরামপুরে আটজন, দৌলতপুরে চারজন এবং সাটুরিয়ার দুজন রয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট ৩৪ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯০৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪০২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা