সারাদেশ

হিলিতে এক পরিবারের ৩ জনকে মাদকসহ আটক

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পরিবারের ৩ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। তারা হলেন সম্পর্কে মা- মেয়ে ও ছেলে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) নামক এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন - উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকার লিয়াকতের স্ত্রী চায়না বেগম (৪৫), মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) এবং ছেলে মোহাব্বত আলী (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন (হাকিমপুর-ঘোড়াঘাট) সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব।

তিনি জানান, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার দক্ষিণ বাসুদেব এলাকায় অভিযান চালায়।

এ সময় হেরোইন ও ১ হাজার ১০০ ইয়াবাসহ একই পরিবারের মা-মেয়ে ও ছেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা