সারাদেশ

মৌলভীবাজারে অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি ব্যক্তিগত উদ্যোগে মোট ১৫টি সিলিন্ডার প্রদান করেন।

রোববার (১১ জুলাই) সকালে পরিবেশমন্ত্রীর পক্ষে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের কাছে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।

এছাড়াও পরিবেশমন্ত্রী বড়লেখায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন কাফনের কাজের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন "টিম ফর কোভিড ডেথ"কে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। টিম লিডার পরিবেশমন্ত্রীর নগদ আর্থিক অনুদান তাদের কজের আরো উ‌ৎসাহ যোগাবে বলে জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা