সারাদেশ

বিকাশের টাকা লুটের অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়া বাজার এলাকা থেকে বিকাশের সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫। শনিবার (১০ জুলাই) দিবাগত মধ্যরাতে চকরিয়ার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়ি থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চকরিয়া থানার ব্রাক্ষণপাড়া এলাকার মৃত আব্দুস শুকুরের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১) এবং চট্টগ্রামের বাঁশখালী থানার নাপুরা রুস্তমকাটা এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. কপিল উদ্দিন (২২)।

রোববার (১১ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ কার্যালয়ে সাংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার আজিম আহমেদ এসব তথ্য জানান।

তিনি জানান, ৭-৮ জনের একটি সিন্ডিকেট পেকুয়ার বিকাশ ডিস্ট্রিবিউশনের টাকা চুরি করতে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল। পরিকল্পনার অংশ হিসেবে ৭ জুলাই রাত সাড়ে ৮টার দিকে তালা ভেঙে ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করা গেলে বাকি টাকাও উদ্ধার করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস।’

র‌্যাবের দেয়া তথ্যমতে, গত বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পেকুয়ার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারস্থ ইসলামী ব্যাংক ভবনে অবস্থিত বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস থেকে ৪৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে টাকা উদ্ধারের অভিযানে নামে র‌্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‌্যাব জানতে পারে, টাকা লুটের ঘটনায় জড়িত কয়েকজন চকরিয়া থানার সিকদারপাড়ার এলাকার (২ নম্বর ওয়ার্ড) জনৈক আনোয়ার মিয়ার বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুজনকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যমতে আনোয়ার মিয়ার বসতঘরের বারান্দার মাটি খুঁড়ে বস্তায় মোড়ানো অবস্থায় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণ রাতের খাবার খেতে হোটেলে গেলে টাকা লুটের সিন্ডিকেট সদস্যরা মাথায় হেলমেট পরে প্রথমে অফিসের গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে বিদ্যুতের প্রধান সুইস বন্ধ করে দিয়ে ভল্ট ভেঙে টাকা লুট করে নিয়ে যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা