শিশু স্বর্গ

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে মনার (৪০) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন । এর আগে, রোববার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। পরিবারের ভাষ্যমতে, একই দিন দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মনা উপজেলার পরকোট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দশঘরিয়া গ্রামের আফছার উদ্দিন তপাদার বাড়ির মৃত আব্দুর মতিনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিল ভিকটিম। ওই সময় মনা তাকে গাছ থেকে ডাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নেয়। একপর্যায়ে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ও গলা টিপে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করে। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

ভারতীয় ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন

ভারতে ভ্রমণ বা চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশ...

হান্নান মাসউদের এমপি পদ নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

নির্বাচনি হলফনামায় দেওয়া তথ্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে...

৫৮ দিন পর জেলেদের মুখে হাসি

সামুদ্রিক মাছের প্রজনন, মজুদ বৃদ্ধি এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে চলতি বছ...

ক্যাটরিনার প্রত্যাবর্তনে সরগরম বলিউড

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখ...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা