সারাদেশ

ভালো নেই, সরাইলের মুচি সম্প্রদায় 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: করোনাকালে ভালো নেই সরাইল উপজেলার জুতা সেলাইয়ের করা (মুচি) সম্প্রদায়। করোনা মহামারিতে লকডাউনে আয় কমে গেছে মানুষের। এদের মধ্যে সবচেয়ে বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। বর্তমান করোনা পরিস্থিতিতে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে দেশব্যাপী কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ যেন মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে সরাইলের মুচি সম্প্রদায়ের পরিবারগুলোর।

এখন দি‌নে ৩০-৪০ টাকা কামাই হয়। এ দিয়ে সংসার চলে না। সংসারে রয়েছে পাঁচ থেকে আটজন সদস্য। এরমধ্যে কিছুদিন হ‌লো লকডাউন আর এতে লোকজন বের হন না তেমন। এতে কামাইও হয় না আমাদের। এখন কি করে সংসার চালাবো সে চিন্তায় রয়েছি। এমন ক‌রেই নিজের অসহায়ত্ব প্রকাশ ক‌রেন জুতা সেলাইয়ের (মু‌চি) কাজ করা র‌বি দাস (৪০)। তি‌নি সরাইল উপজেলা কালিবাড়ি সামনে রাস্তার পাশে বট গাছের নি‌চে মু‌চির কাজ ক‌রেন। কয়েক দিন ধরে কোন কাজ কর্ম নাই, দেখ বসে আছি লকডাউনে লোকজন বাহের হয় না।

জানা যায়, সরাইলে উপজেলায় অনেকে জুতা সেলাইয়ের কাজ করেন। লকডাউনে এদের বে‌শিরভাগই কাজ না থাকায় অলস সময় পার কর‌ছেন। আবার কেউ বাক্স গু‌ছি‌য়ে চ‌লে গে‌ছেন বাড়িতে।

জুতা সেলাইয়ের কাজ করা শামলাল বলেন, জন্মের পর থেকে যখন বড় হয়েছেন তারপর থেকেই তি‌নি এ কাজ ক‌রে সংসার চালাচ্ছেন। আগে দি‌নে ২০০-৩০০ টাকা আয় কর‌তেন। কিন্তু করোনা আসার পর থে‌কে তেমন আয় হয় না। দি‌নে ৫০-৬০ টাকা আয় হয়। এতে সংসার চলে না।

ধনু রবি দাস বলেন, কোন কাম কাজ নাই বইসা তাহি, কি করব,গতবছর ক‌রোনার শুরু‌তে কিছু সহ‌যো‌গিতা পে‌লেও এবছর কোনো সহ‌যো‌গিতা পাইনি। তাই বাধ্য হ‌য়ে ক‌রোনার ম‌ধ্যে ফুটপাতে কাজের জন্য বসে আছি। তবে বিধিনিষেধ থাকায় নেই কোনও ক্রেতা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা