সারাদেশ

হিমছড়ি সৈকতে তিমির কঙ্কাল

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে এবার বালিয়াড়িতে ভেসে উঠেছে তিমির কঙ্কালের অংশবিশেষ। রোববার (২৭ জুন) বিকেলে খবরটি জানাজানি হলে সেখানে কৌতুহলী লোকজন ভিড় জমায়। কঙ্কালের অংশটি উদ্ধার করতে রামু উপজেলার প্রশাসনের নেতৃত্বে বনবিভাগের লোকজন তৎপরতা শুরু করেছে।

সোমবার (২৮ জুন) সকালে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বিষয়টি জানিয়েছেন।

ইউএনও বলেন, ‘সম্প্রতি যে দুটো তিমির মৃতদেহ সৈকতে পুতে ফেলা হয়েছিল সেগুলোর কঙ্কালের অংশবিশেষ হতে পারে এটি। এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। বন বিভাগকেও বিষয়টি অবহিত করা হয়েছে। এটি উদ্ধার করে ওশানোগ্রাফিক সেন্টারে হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতে ও পরদিন ১০ এপ্রিল দরিয়ানগর সমুদ্র সৈকতে দু’টি মৃত তিমি ভেসে আসে। পরে সেগুলো সৈকতেই গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা