সারাদেশ

সিংগাইরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে তেলবাহী ট্রাক এর সাথে প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ইসমাইল মৃধা(৪৫) নামের প্রাইভেটকার চালকের মৃত্য হয়েছে। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার(২৭ জুন) বিকাল ৩টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত- ইসমাইল মৃধা ফরিদপুর জেলার মধুখালী থানার ধোপাগাতী গ্রামের পরশ উল্লা মৃধার ছেলে। প্রাইভেটকারে থাকা আহত ৩ জনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর পৌর এলাকার আজিমপুর ব্রিজের পূর্ব পাশে ঢাকাগামী প্রাইভেটকার এর সাথে ১টি তেলবাহী ট্রাক লরি(পটুয়াখালী ঢ-৪১-০০১৪)মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার চালকসহ গাড়িতে থাকা আরও ৩জন গুরুতর আহত হন। গুরুতর আহত ৩জন চলমান অ্যাম্বুলেন্স করে দ্রুত ঢাকা হাসপাতালে চলে যান । পরে স্থানীয়রা প্রাইভেটকার চালককে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। এ ঘটনায় প্রাইভেটকার ও তেলবাহী ট্রাক(লরি) পুলিশ হেফাজতে রয়েছে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা