সারাদেশ

কোটি টাকার হেরোইন জব্দ, আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর মেহেরচন্ডী কড়াইতলা এলাকা থেকে প্রায় কোটি টাকার হেরোইন জব্দ । মো. রাব্বি (১৮) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

রোববার রাতে (২৭ জুন) চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুম মনির বিষয়টি নিশ্চিত করেছেন। যুবক ওই এলাকার রফিকুল ইসলাম ছেলে। তিনি রাজশাহী রেলওয়ের গণশৌচাগারে সুইপারের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাব্বির বয়স যখন ৫ বছর তখন বাবা দ্বিতীয় বিয়ে করে খুলনায় চলে যান। কিছুদিন পর মা মর্জিনাও বিয়ে করে গড়েন নিজের সংসার। তবে সৎ বাবার সংসারে ঠাই হয়নি রাব্বি ও তার ভাই মুরাদের। বৃদ্ধ দাদার কাছে ফেলে যান মা। পরবর্তীতে অভাবের তাড়নায় দাদার সঙ্গে ভিক্ষায় নামেন তারা। দাদার মৃত্যুর পর স্টেশন চত্বরেই আস্তানা গাড়েন যুবক রাজশাহী রেলওয়ের গণশৌচাগারে জোটে সুইপারের কাজ। সারাদিন কাজ শেষে গণশৌচাগারের মালিক দু’মুঠো খেতে দিলেই খুশি থাকত সে।

গণশৌচাগারের মালিকের ছেলে ফারুক হোসেন বলেন, রাব্বির মাঝে মধ্যে গাজা-গুলি খাওয়ার অভ্যাস ছিল জানি, কিন্তু এই বিশাল কেলেঙ্কারি করবে তা বিশ্বাস করার মত নয়।

রাজশাহী র‍্যাব-৫ এর মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাব্বিকে নগরীর মেহেরচন্ডী কড়াইতলা থেকে শনিবার (২৬ জুন) রাতে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা