সারাদেশ

প্রতিবন্ধী তরুণী নির্যাতনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : এবার শরীয়তপুরে এক প্রতিবন্ধী তরুণী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে নির্যাতনের ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুন) বিকেলে সদর উপজেলার চরস্বর্ণঘোষ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ওই গ্রামের নুরুল ইসলাম শরীফের ছেলে জাকির হোসেন শরীফ জামির (৩৫) ও ছাত্তার ফকিরের ছেলে দবির ফকির (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের চরস্বর্ণঘোষ গ্রামের কুদ্দুস আকনের বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে শনিবার (২৬ জুন) নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও দেখে নির্যাতনকারী দুইজনকে শনাক্ত করে পুলিশ। তবে ওই তরুণীকে শনাক্ত করা যায়নি।

১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গভীর রাতে একটি বসতঘরের বারান্দায় এক তরুণী বসে আছেন। তার পাশে বসে ও দাড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে। তারা কথা বলছিলেন। একপর্যায়ে তরুণীকে পেটাতে শুরু করেন একজন।

কুদ্দুস আকনের স্ত্রী রহিমা বেগম বলেন, সপ্তাহ খানেক আগে রাতে হঠাৎ একটি মেয়ে ঘর খুলতে বলেন। তিনি ভয়ে দরজা না খুলে বিষয়টি মুঠোফোনে এক আত্মীয়কে জানান। পরে ওই আত্মীয়ের পরামর্শে তিনি দরজা আটকে ঘরেই বসে থাকেন। এর কিছুক্ষণ পর চিৎকার ও মারধরের শব্দ শুনতে পান। তবে ভয়ে তিনি দরজা খুলেননি।

স্থানীয় তুলাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, নির্যাতনের শিকার তরুণীকে মাস খানেক ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরতে দেখেছে স্থানীয়রা। কিন্তু কেউ তার পরিচয় বলতে পারেনি।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ভিডিওটি পুলিশের হাতে এসেছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই বলেন, তরুণীকে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানাই। তারা শনাক্ত করে দুজনকে আটক করেছে। বিষয়টির খোঁজখবর রাখছি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা