সারাদেশ

চুয়াডাঙ্গায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় করোনায় শনাক্ত ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ৮৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

সোমবার (২৮ জুন) সকালে জেলা সদর হাসপাতালের অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন ।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর শহরের মহিলা কলেজ পাড়ার আমিনুল ইসলামের স্ত্রী তহুরা খাতুন (৫৫), পোস্ট অফিস পাড়ার মৃত নুরুল হুদার ছেলে নাসির উদ্দিন (৫৫), গুলশান পাড়ার নূরুল হক খেদুর স্ত্রী কমেলা খাতুন (৬৪), জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত মোশারফ করিমের ছেলে জোয়ান (৬৫), দামুড়হুদা উপজেলার শহরের মজিবর রহমানের স্ত্রী ডলি খাতুন (৪৫), বারাদী পাটকেলপোতা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে হুমায়ুন কবির (৫০), আলমডাঙ্গা উপজেলার পৌর শহরের স্টেশন পাড়ার মৃত আজিজুল হকের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩০), ডম্বলপুর গ্রামের খুশলালের ছেলে আইজেল হোসেন (৫৫), নগর বোয়ালিয়া গ্রামের মৃত সমীর উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৬০) ও নওদাপাড়া গ্রামের খোকন আহমেদের স্ত্রী রিনা আহমেদ (৩৬)।

করোনা আক্রান্তে মৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের লুৎফর রহমান (৮০) ও আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী সাহেদা খাতুন (৬০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ১৮ জন, দামুড়হুদা উপজেলায় ২১ জন, আলমডাঙ্গা উপজেলায় ১২ জন ও জীবননগর উপজেলায় ৩৩ জন। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা