সারাদেশ

ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা আটক

নিজস্ব প্রতিনিধি, যশোর : অস্ত্রের ভয় দেখিয়ে যশোরের অভয়নগরে এক বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত বাড়িওয়ালা বিটু আহম্মেদকে (৪০) আটক করে পুলিশ।

জানা গেছে, উপজেলার মৃত আব্দুল ওহাবের ছেলে বিটুর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া ছিলেন ওই নারী। তার দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কয়েক বছর আগে ওই নারীর স্বামী দুই সন্তানসহ তাকে ফেলে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে একাই ওই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক বিটু তার ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুললে মাংস কাটার ধারালো চাপাতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে বিটু তাকে ও তার দুই কন্যাসন্তানকে হত্যা করবেন বলে হুমকি দেন। সকালে তিনি কৌশলে পালিয়ে অভয়নগর থানায় আসেন এবং বিটু আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। মেডিকেল পরীক্ষার জন্য ওই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, ওই নারীর আলামত সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর মূল ঘটনা জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা