সারাদেশ

নৌপথে যাত্রী পারাপারে ৩ মাঝির জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে যাত্রী পারাপারের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার মজুচৌধুরীরহাট মেঘনা নদীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এদিকে, অভিযোগ রয়েছে- সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল মজুচৌধুরীরহাট লঞ্চ ঘাটের ইজারাদার। সরকারি নিষেধাজ্ঞাকালীন তার লোকজনই অবৈধভাবে ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোর্ট দিয়ে যাত্রী পারাপার করে। ঈদকে সামনে রেখে মজুচৌধুরীরহাট ঘাটে যাত্রীদের ভিড় থাকে।

জরিমানাপ্রাপ্তরা হলেন- আনোয়ার হোসেন, আবু তাহের ও শাওন আহমেদ। তারা ভোলা ও বরিশালের বাসিন্দা।

করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী মেঘনায় অবৈধভাবে যাত্রী পারাপার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে এবার নৌ-যান চলাচল নিষিদ্ধ রয়েছে। পণ্যবাহী যানবাহন ও এম্বুলেন্স নিয়ে ফেরি চললেও যাত্রী নেওয়া বন্ধ রয়েছে। কিন্তু অবৈধভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি সিন্ডিকেট ইঞ্জিন চালিত নৌকা ও স্পিডবোর্ট দিয়ে যাত্রী পারাপার করছে। খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মজুচৌধুরীর হাট ফেরীঘাট-লঞ্চঘাটসহ মেঘনার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়েছে। আটক আনোয়ারকে ১৫ হাজার টাকা, আবু তাহেরকে ১৫ হাজার ও শাওনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি ইঞ্জিন চালিত জব্দ করা হয়েছে। নৌকার মাঝি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, ম্যাজিষ্ট্রেটের সঙ্গে অভিযানে আমিও ছিলাম। নদীর বিভিন্ন এলাকা দিয়ে একটি সিন্ডিকেট যাত্রী পারাপার করছে। এতে আমি কিংবা আমার লোকজন জড়িত নয়।


সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা