সারাদেশ

করোনায় কিন্ডার গার্টেন চালু রাখায় জরিমানা

রেজাউল করিম, সিরাজগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে করোনার মধ্যে কিন্ডার গার্টেন স্কুল চালু রাখায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমেষপুরে মডেল কিন্ডার গার্টেনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ওই স্কুলটি পরিচালনা করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে আদালত।

রোববার ৪ এপ্রিল দুপুরে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়।

তিনি জানান, সরকারিভাবে করোনার বিস্তার ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের শমেসপুরে অবস্থিত মডেল কিন্ডার গার্টেন স্কুল চালু রেখেছে।

সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এসময় স্কুলের পরিচালক ইউসুফ আলী পালিয়ে যান। তখন স্কুলের অন্য এক শিক্ষক শহিদুল ইসলামের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা ও স্কুলটি সরকারি নিষেধ তুলে না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা