সারাদেশ

মুন্সীগঞ্জে ৩ খুন : গ্রেফতার ৬ আসামির রিমান্ড মন্জুর

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় সালিশে ছুরিকাঘাতে ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৬ আসামির মধ্যে ৫ আসামির ৫ দিন করে এবং এক মহিলা আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২৮ মার্চ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ আমলী আদালত ১এর বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্টেট কাজী কামরুল ইসলাম গ্রেফতারকৃত ৬ আসামির মধ্যে মো. জামাল হোসেন (৫২), মো.জাহাঙ্গীর হোসেন(৫০), মো.রনি বেপারী (৩২), মো.ইমরান হোসেন(২০), রাহুল প্রধান(২২) এই ৫ জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করছেন। গ্রেফতারকৃত অপর আসামি জামাল হোসেনের স্ত্রী নাসরিন বেগমকে(৪০) কে ৩দিনের রিমান্ড আদেশ দেন।

এঘটনায় গত শুক্রবার ২৭ জনকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হলে ৬ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে ৬ আসামিকে ১০ দিনের করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে রোববার শুনানী শেষে বেঞ্জ আদালত এ আদেশ দেয়।

এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক জামালউদ্দিন জানান, এই মামলায় গ্রেফতার ৬ আসামির মধ্যে ৫ আসামিকে ৫ দিন করে এবং অপর মহিলা আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত বুধবার (২৪ মার্চ ) বিকেলে শহরের উত্তর ইসলামপুর এলাকায় দুটি কিশোর গ্যাং এর মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে। সমস্যার সমাধান করতে সেদিন রাত ১০ টার দিকে দুই পক্ষকে নিয়ে সালিশে বসা হয়। সেখানে সৌরভ , সিহাব পক্ষের ছুরিকাঘাতে প্রাণ যায় অপর পক্ষের মো. ইমন হোসেন (২২), মো. সাকিব হোসেন (১৯) এবং পরের দিন মিন্টু প্রধান (৪০)। এ দুই পক্ষের সবার বাড়ি মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায়।

এ ঘটনায় নিহত মিন্টু প্রধানের স্ত্রী খালেদা আক্তার বাদি হয়ে ঘটনার পর দিন গত বৃহস্পতিবার (২৫ মার্চ ) রাত ১২ টার দিকে সদর থানায় মামলা করে। মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে এজাহার নামীয় ৫ জন ও সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।


সান নিউজ/এনএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা