সারাদেশ

ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুর হামলা, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় ৩টি জেলে ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে ৫ জেলে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে সাগরের পুবের চর সীমানায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা তিন ট্রলার থেকে ৫ লক্ষাধিক টাকার মাছ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।

জলদস্যুদের হামলায় আহতরা হলেন, মো. কালু (২১), মো. আজিজ (২৮), মো. হেজু (২২), মো. নেছার (২২) ও মো. মিজান (২৬)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ডাকাতির শিকার তৈয়ব মাঝি জানান, মঙ্গলবার ৬ জেলে নিয়ে বঙ্গোপসাগরের মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আতর্কিত হামলা চালায়। এতে ৫ জেলে আহত হন। জলদস্যুরা ট্রলারে থাকা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকার কোরাল মাছ, জাল, নগদ ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, গ্যাস-সিলিন্ডার ও সোলার মেশিন ছিনিয়ে নিয়ে যায়। একইভাবে কিছুটা দুরে গিয়ে কালাইয়া ও লালমোহনের দুই মাঝির আরো দুটি ট্রলারে হামলা চালিয়ে লুটপাট করে।

তৈয়ব মাঝি আরও জানান, গত কয়েকদিন থেকে হঠাৎ করেই জলদস্যুরা উপদ্রপ বেড়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন জেলেরা।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ জানান, সাগরে ডাকাতি হয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি, তবে এখন পর্যন্ত আমাদের কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা