সারাদেশ

ভোলায় শীতার্তদের পাশে ইউএনও

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান ।

বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান।

ভোলা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলা শহরের জুতা সেলায়ের কারিগর(মুচি) সহ ভোলা সদর রোড, ওয়াষ্টেন পাড়া এলাকার এসব অসহায় ও শীতার্ত মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন মিজানুর রহমান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে।

আমরা প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছি আমাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা