সারাদেশ

মির্জাপুরে পৌর নির্বাচন: ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভার নির্বাচনে মনোয়নপত্র জমাদানের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ৪৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকতা উম্মে তানিয়া জানান, বিকেল ৫টা পর্যন্ত মির্জাপুর পৌরসভার মেয়র ও ৯টি ওয়ার্ড থেকে ৪৫ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র সালমা আক্তার, বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম ফরিদ এবং আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর এবং পুরুষ কাউন্সিলর প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন ৪২ জন।

নির্বাচন উৎসব মুখর করতে প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সান নিউজ/আরএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা