সারাদেশ

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বর্তমানে বসবাসরত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, এবং মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২১ সালের জন্য বার্ষিক নবায়নের সময় আগামী ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্যাটসহ নির্ধারিত ফি ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি, লাইসেন্সের মূল কপি, লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করা যাবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিং এ জমা থাকলে রশিদ প্রদর্শন করতে হবে।

প্রতিদিন অফিস চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিশাখা হতে লাইসেন্স নবায়নের জন্য উপস্থাপন করতে হবে।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা