সারাদেশ

এক টাকার বিনিময়ে চিকিৎসা পাবেন চট্টগ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : এবার এক টাকায় চিকিৎসা পাবেন চট্টগ্রামবাসী। সেই সঙ্গে দেশে প্রথমবারের মতো বিনিময় প্রথায় স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা করা হয়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্যই।

নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। যেখানে মাসে ১০ হাজার রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য - সেবার সেই ব্রত নিয়ে কাজ করে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ১ টাকার আহারের পর এবার সুবিধাবঞ্চিত মানুষকে ১ টাকায় চিকিৎসা দিতে চলেছে সংগঠনটি।

শুধু তাই নয়, নিজের কাছে থাকা যে কোনও জিনিসের বিনিময়েও সেবা নিতে পারবেন সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল।

প্রস্তাবিত ৫০ শয্যার এ হাসপাতালে থাকবে ২১ শয্যার জেনারেল, ১২ শয্যার জরুরি, ১৬ শয্যার কোভিড ওয়ার্ড এবং ১ শয্যার ডেন্টাল ইউনিট। দেশের প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলি মেডিসিন সার্ভিস। এই হাসপাতালে স্বেচ্ছায় সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্য কর্মীরা।

দারিদ্র্য জয় করতেই স্বপ্নের হাসপাতালের বাস্তবে রূপায়ন বলে জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ। এর আগে নগরীর পতেঙ্গা এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা