সারাদেশ

আপত্তিকর ছবি ফাঁস করায় কেয়ারটেকারের বিরুদ্ধে নারী কাউন্সিলরের মামলা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক নারী কাউন্সিলরের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তারই কেয়ারটেকার। এমন অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন সেই নারী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান কোতোয়ালি মডেল থানা পুলিশকে মামলা এজাহার হিসেবে রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন বলে বিষয়টি শুক্রবার (২০ নভেম্বর) নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মোঃ সেলিম।

মামলায় একমাত্র অভিযুক্ত উজিরপুর উপজেলার সাতলা এলাকার মৃত জাফর মোল্লার ছেলে আবু তাজিন মোল্লা। যিনি ওই কাউন্সিলরের সম্পত্তি দেখাশোনা করতেন।

সাবেক কাউন্সিলর জানান, তার আত্মীয় স্বজন দেশে বিদেশে বিভিন্ন স্থানে থাকে। তিনি নিজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় নানা বাড়ির সম্পত্তি দেখাশোনার জন্য তাজিনকে দায়িত্ব দেয়া হয়। তাজিন সততার অভিনয় করে তার বিশ্বাস অর্জন করে বিভিন্ন সময়ে টাকা, মোটরসাইকেল, মোবাইল নেয়। বিশ্বস্ততার সুযোগ নিয়ে ঘরে আসা যাওয়ার সুবাদে রূপার বেড রুমে গোপনে সিসি ক্যামেরা স্থাপন করে তাজিন।

সেখান থেকে ভিডিও করে এডিটিং শেষে প্রকাশ করার ভয় দেখিয়ে ১৮ সেপ্টেম্বর ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এজন্য ২৪ সেপ্টেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিল রুপা। তবে তাজিন গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ক্ষমা প্রার্থনা করলে রূপা তাকে ক্ষমা করে দেন এবং সাধারণ ডায়েরির অভিযোগ প্রত্যাহার করে নেয়।

কিন্তু নেশাগ্রস্ত তাজিন ১ নভেম্বর রূপা ও তার আত্মীয় স্বজনের ফেইসবুক আইডিতে অশ্লীল ছবি প্রকাশ করে। অশ্লীল ও আপত্তিকর স্ট্যাটাস দিয়ে পুনরায় টাকা দাবি করে আসছে। এ অভিযোগে থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি।

অবশেষে আদালতে গিয়ে মামলা দায়ের করেন বিসিসির সাবেক কাউন্সিলর।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা