সারাদেশ

মার খেলো রোগীর স্বজন, মুচলেকাও দিলো রোগীর স্বজন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে শোয়া রোগীকে বিরক্ত করার প্রতিবাদ করায় নার্সরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৫ অক্টোবর) চতুর্থ তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পরে মারধরের শিকার রোগীর স্বজনদের এনে মুচলেকা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন, পুলিশের উপস্থিতিতে দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেয়া হয়েছে। রোগীর স্বজনরা নিজেদের দোষ স্বীকার করে মুচলেকা দিয়েছে। এখন আর কোন ঝামেলা নেই। মারধরের শিকার হয়ে কেন মুচলেকা দিতে হলো এমন প্রশ্নের কোন উত্তর দেননি এই পরিচালক।

রোগীর স্বজন বানারীপাড়া উপজেলার বাসিন্দা জুয়েল মোল্লা দাবি করেন, তার মা হালিমা খাতুন স্ট্রোকের রোগী। শনিবার তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। শয্যা খালি না থাকায় তাকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। আমার মায়ের পাশের একটি শয্যায় চিকিৎসাধীন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শহিদুল ইসলামের আত্মীয়। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে রবিবার দুপুরে ওয়ার্ডে আসেন শহিদুল।

জুয়েল মোল্লা বলেন, স্টাফ নার্স শহিদুল প্রায় ১০ বার সেখানে আসা যাওয়া করেন। প্রতিবারই তিনি ফ্লোরে বিছানো তাঁর মায়ের বিছানা জুতা দিয়ে মাড়িয়ে যান। একপর্যায় তিনি তার অসুস্থ মায়ের হাতেও পাড়া দেন। এর প্রতিবাদ করলে নার্স শহিদুল সহকর্মীদের নিয়ে এসে আমাকে ও আমার চাচীকে মারধর করে।

যদিও পাল্টা অভিযোগ করেছেন হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত স্টাফ নার্স শহিদুল ইসলাম। তিনি দাবী করেছেন, আমাকে মারধর করা হয়েছে। এর বেশি কিছু বলতে চাননি এই নার্স।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সাভারে ২৯০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার

সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়া...

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ...

ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকারের মৃত্যুর মূল কারণ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ...

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নতুন করে বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষে...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা