সারাদেশ

নড়াইলে লাখো প্রদীপে ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক:

লাখো মোমবাতি জ্বালিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২’র ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী।

আজ (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠে মোমবাতি জ্বালিয়ে ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। এসময় ভাষা দিবসের ৬৮তম বার্ষিকী উপলক্ষে ৬৮টি ফানুষ ওড়ানো হয়। এবারের স্লোগান- ’অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’

মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বাংলা বর্ণমালা, আলপনাসহ বাংলাদেশের নানান ঐতিহ্য তুলে ধরা হয়। সন্ধ্যায় কুরিরডোব মাঠের একসঙ্গে জ্বলে ওঠে লাখো মোমবাতি। সেই সাথে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসংগীত পরিবেশন করে। ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান উপভোগ করতে হাজির হয় হাজারো দর্শক।

অনুষ্ঠানটি আয়োজন করতে দু’দিন ধরে কাজ করছে তিন হাজার স্বেচ্ছাসেবী। একটি-দু’টি নয়, প্রতি বছরের মতো লাখো মোমবাতির আলোয় দৃষ্টিনন্দন হয়ে ওঠে চারিদিক। প্রদীপের আলোর মধ্যে ফুটিয়ে তোলা হয় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রতচ্ছবি। এসময় সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন উপস্থিত নড়াইলবাসী।

১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি নড়াইলে ব্যতিক্রমী অনুষ্ঠানটি শুরু হয়। এর পর থেকে প্রতিবছর আয়োজন করা হয় এ অনুষ্ঠান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা