সারাদেশ

৫ দফা দাবিতে ইসলামী ফাউন্ডেশনের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেন, এক পর্যায়ে তারা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে আধ ঘন্টার বেশী সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

ইসলামী ফাউন্ডেশন কতৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উনয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৮ম পর্যায়ে) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া বেতন ভাতা প্রদানসহ ৫ দফা দাবীতে আজ শনিবার (১৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে করা এই মানববন্ধনে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার মো. রবিউল আউয়াল, মাষ্টার ট্রেইনার মাওলানা আবু ছালেহ হানাফী, ফিল্ড সুপারভাইজার মো. মিলন মাহমুদ ভূইয়া, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হক প্রমূখ।

এ সময় বক্তারা ৫ দফা দাবী তুলে ধরেন। বক্তারা বলেন, প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে।

প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে সয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল বের করা হয়।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা