ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সারাদেশ

কসবার বীর মুক্তিযোদ্ধা জমশেদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মো. জমশেদ মিয়া। উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা, জাতির শ্রেষ্ঠ সন্তান জমশেদ মিয়া গতকাল সোমবার (১২ মে) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার জোহর নামাজের পর তাঁর নিজ বাড়ি কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের উত্তর পাড়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে তার নিকট আত্মীয়-স্বজন ও গ্রামবাসীসহ আশপাশের এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

এর আগে, রাষ্ট্রের পক্ষে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। নামাজে জানাযা শেষে শ্রদ্ধা নিবেদনের পর ঈদগাহ মাঠ সংলগ্ন শিমরাইল উত্তর পাড়া কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মুক্তিযোদ্ধা মো. জমশেদ মিয়ার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন মেহারি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আলী আরশাদ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা