ছবি: সংগৃহীত
সারাদেশ
ফেনীতে লেক ভরাট করে মার্কেট নির্মাণ

অল্প বৃষ্টিতেই ফেনী শহরজুড়ে জলাবদ্ধতা

ফেনী প্রতিনিধি

ফেনীতে আওয়ামী সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে ফেনীতে সরকারি লেক ভরাট করে মার্কেট-দোকান নির্মাণ করে বিনা রশিদে ব্যবসায়ীদের কাছ থেকে জামানতের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ফলে গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই ফেনী শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগের শিকার হতে হয় পৌরবাসীদের।

আসন্ন বর্ষাকালকে সামনে রেখে লোক দেখানো লেক পরিষ্কার করা হলেও ভরাটকৃত লেক উচ্ছেদ-অভিযানে কোনো তৎপরতা নেই প্রশাসনের। এতে পৌরবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ফেনী শহরের প্রাণকেন্দ্রের সরকারি লেকগুলো ভরাট করে মার্কেট-দোকান নির্মাণ করার ‘মহোৎসব’ শুরু হয়।

ফেনী শহরের পানি নিষ্কাশনের একমাত্র পথ ট্রাঙ্ক রোডের পূর্বপাশ থেকে দাউদপুর পুল পর্যন্ত একটি খাল আছে। অথচ শহরের দক্ষিণাংশের খালের খাজা আহম্মদ লেকটি বালি-মাটি দিয়ে ভরাট করে মার্কেট নির্মাণ করা হয়। সেখানে প্রায় ৩৬৫টি দোকান বরাদ্দ বাবদ বিনা রশিদে জামানতের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

আবার খাজা আহম্মদ লেক ভরাটের পর ওই লেকের বিপরীতে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শচিন্দ্রপাল ব্রিজের পর থেকে দাউদপুর পুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার জলাধার ভরাট করা হয়।

একই সঙ্গে ফেনী রেলস্টেশন সংলগ্ন দমদমা খাল ও রেলওয়ের পুকুরসহ ৩৬৬ ডিসিমেল জলাধার ভরাট করে একই চক্র। ফলে সামান্য বৃষ্টির পানিতে ফেনী শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখেছে শহরের বাসিন্দারা।

২০২১ সালের ডিসেম্বরের দিকে শহরের দাউদপুর চৌধুরীবাড়ি এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত পাকা ড্রেনের ওপর পৌরসভার একটি চক্র অবৈধভাবে ৩৫টি দোকানঘর নির্মাণ করে সেগুলো ভাড়া দেন এবং দোকান মালিকদের কাছ থেকে জামানত হিসেবে প্রায় দুকোটি টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে বারবার পৌরসভাকে তাগাদা দেওয়ার পরও তারা কর্ণপাত না করায় প্রশাসনের পক্ষ থেকে দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই ৩৫টি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং আরো শতাধিক দোকান উচ্ছেদ বাকি থেকে যায়।

একের পর এক খাল ভরাট হলেও প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পরও এ যাবৎ বহাল তবিয়তে রয়েছে ভরাটকৃত লেকগুলো।

স্থানীয়রা জানান, ফেনীর বর্তমান জেলা প্রশাসক যোগদানের পর থেকে অবৈধ বালু উত্তোলন, কৃষি জমির মাটি কাটা রোধ ও রমজানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি রোধে ব্যাপকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, যা অতীত রেকর্ড ছাড়িয়ে গেছে। কিন্তু শহরের গুরুত্বপূর্ণ ভরাটকৃত লেকগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আমলের দুর্বৃত্তরা এখনও প্রশাসনের ওপর ভর করে আছে বলে অভিযোগ।

আব্দুল হাই নামে এক ভুক্তভোগী বলেন, ‘শহরের গুরুত্বপূর্ণ লেকগুলো ভরাট করে ফেলায় বর্ষাকালে জলাবদ্ধতা তৈরি হয়ে আমাদের নানা ভোগান্তির শিকার হতে হয়। অথচ ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন পরিষ্কার অভিযানে বের হলেও ভরাটকৃত লেক উচ্ছেদ করার কোনো চেষ্টাই করছেন না।’

এছাড়া শহরের আশপাশে জলাশয়, খাল ও লেকগুলো প্রভাবশালীরা দখল করে নেওয়ায় সামান্য বৃষ্টিতে জলজট তৈরি হয়। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে।

ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বলেন, জলাবদ্ধতা নিরসনে আপাতত পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হলেও কিছু প্রক্রিয়া শেষে ভরাটকৃত লেকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পৌরসভার পক্ষ থেকে শহরের জলাবদ্ধতা নিরসনে পরিষ্কার অভিযান চালানো হয়। পরবর্তীতে ভরাটকৃত লেকের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা