সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এর ফলে রাস্তার দু-পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু হয়।

আরও পড়ুন: বাবুর্চিকে গুলি করে হত্যা

এদিকে, শ্রমিকদের দাবি দু-দিন আগে ১ অসুস্থ শ্রমিক ছুটি চেয়েছিলো কোম্পানির কাছে। এরপর তিনি ছুটি না পাওয়ায় চিকিৎসা সেবা না নিতে পেরে মৃত্যু হয়। এর পরে বিক্ষুব্ধ কারখানার কর্মরতেএক নারী শ্রমিক বলেন, মানুষ তো অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে ছুটি চাইলে কোম্পানি ছুটি দিতে চায় না।

ঐ কারখানার শ্রমিক আরমান জানান, আমি এই কারখানায় মর্নিং শিফটে কাজ করি। ২ দিন আগে আমাদের ১ শ্রমিক ছুটি না পেয়ে চিকিৎসার অভাবে মারা গেছে। এই কারখানার মধ্যে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তাছাড়াও আমাকে মাত্র ৯ হাজার টাকা বেতন দেওয়া হয়। এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে সামান্য টাকা দিয়ে আমার সংসার চলে না।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শ্রমিকদের রাস্তা অবরোধের পর ঘটনাস্থলে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি। এ সময় বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার আশ্বাস দেওয়ার পরও শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিনায় পৌঁছেছেন হজযাত্রীরা, হজের আনুষ্ঠানিকতা শুরু 

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (২৫ মে...

ঈদের আগে স্বর্ণের দাম বাড়লো

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব প...

ঈদের দিনসহ আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে স্বস্তির বার্তা দি...

সেন্সর সার্টিফিকেট পেল শাকিব-সাবিলার ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্...

অবশেষে বাংলাদেশ বেতারের ‘ড্রেস কোড’ নির্দেশনা বাতিল

বাংলাদেশ বেতার সংবাদ উপস্থাপকদের জন্য জারি করা &ls...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা