সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার সদর উপজেলার গোদাগাড়ীতে বজ্রপাতে ফরিদা আক্তার (১৫) নামে ১ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাইক্রোবাস চাপায় ৪ শিশু নিহত

নিহত স্কুলছাত্রী, সদর উপজেলা ৭ নম্বর উথরাইল ইউনিয়নের গোবীনাথপুর কাসারিপাড়া গ্রামের ফইজউদ্দিন রহমান বাবুর মেয়ে। তিনি গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো।

জানা যায়, শনিবার বিকেলে প্রাইভেট থেকে ৩ বান্ধবি মিলে বাড়ি ফিরছিলো। এ সময় মাঝপথে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ফরিদা আক্তারসহ ৩ জন আহত হয়। এরপর তাদেরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে স্থানীয় ১ চিকিৎসক ফরিদাকে মৃত ঘোষণা করেন। এর পরে বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২

উপজেলার উথরাইল ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, শনিবার সন্ধ্যায় বজ্রপাতে স্কুলছাত্রী নিহত হয়েছে। এই বিষয়টি নিহতের স্বজনরা আমাকে জানিয়েছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা