সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎ প্রকল্পের ৬ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি: কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবেক প্রকল্প পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দুদকের উপ-পরিচালক মো. আহসানুল কবির পলাশ বাদী হয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানির (সিপিজিসিবিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দীন, নিরাপত্তা প্রধান মো. রায়হান, চট্টগ্রামের ইকবাল মেরিনের স্বত্বাধিকারী মো. ইকবাল হোসেন, কর্মচারী মো. নিজাম উদ্দিন ও মো. সেলিম।

আরও পড়ুন: মাগুরায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

দুদক সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সমুদ্রপথে পাচারকালে প্রায় ১৭ কোটি ৭ লাখ টাকা মূল্যের বিদেশি বৈদ্যুতিক কেবল জব্দ করে নৌবাহিনী। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়। গত ১ সেপ্টেম্বর দেশ ত্যাগের সময় সিপিজিসিবিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা