১২ সেপ্টেম্বর শনিবার, কেমন যাবে আপনার দিনটি!
আর্টস

১২ সেপ্টেম্বর শনিবার, কেমন যাবে আপনার দিনটি!

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : বৈদেশিক যোগাযোগে অগ্রগতির সম্ভাবনা প্রবল। যারা লেখালেখির সাথে জড়িত আছেন তাদের লেখা বিদেশের কোনো মিডিয়াতে প্রকাশের সুযোগ আসবে। ছোট ভাই-বোনের সাথে চলতে থাকা সম্পর্কের তিক্ততা দূর হয়ে মধুরতা ফিরে আসবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : আর্থিক জটিলতা কাটিয়ে ওঠার দিন। বকেয়া বিল আদায়ের সুযোগ চলে আসবে। জতিকারা বেশি ব্যয়ের পরেও কিছু সঞ্চয়ের সুযোগ পাবেন। খাদ্য ও ফলমূল ক্রয় করতে হবে। শ্যালক-শ্যালিকার সাথে কোনো প্রকার তর্কে বিতর্কে না জড়ানোই ভালো। ফাষ্টফুড ব্যবসায় বিনিয়োগ শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : সকল কাজে সাফল্য লাভের দিন। শুভ গ্রহ সমন্বয়ের কারণে আপনার ব্যবসায়ীক প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকবে। জীবন সাথী ও অংশীদারের সাহায্য সহযোগিতা আশা করতে পারেন। জীবনে চলতে থাকা জটিলতা ভুলে সামনে এগিয়ে চলুন।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই) : দিনটি বৈদেশিক কাজে সফলতা লাভের। ব্যবসায়ীক ও সাংসারিক কাজে আজ অনিচ্ছায় হলেও ব্যয় করতে প্রস্তুতি নিন। দূরের যাত্রা যোগ প্রবল। চাকরিজীবীরা কোনো প্রশিক্ষনের সুযোগ পেয়ে যাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট) : ব্যবসায়ীক আয় রোজগারে অগ্রগতি হবে। সাংসারিক ক্ষেত্রে বড় ভাইবোন ও বন্ধুর সাহায্য পাবেন। ঠিকাদারদের আজ কাজের প্রয়োজনে বহু ছুটতে হবে। বন্ধুর সাথে কোনো প্রকার তর্ক বিতর্ক আপনার জন্য শুভ ফল আনবে না।

কন্যা রাশি (২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : দিনটি কর্মস্থলে বাধা বিপত্তি কাটিয়ে সফলতার। পদস্ত কর্মকর্তার সুপারিশে কোনো বিদেশি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন। গ্রহ বলবান থাকাতে পিতার নেক নজর পরবে।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : ভাগ্য বিড়ম্বনার দিন শেষ। সকাল সকালই ভালো কোনো সংবাদ আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে দেবে। বিদেশ যাত্রা বা বিদেশে উচ্চ শিক্ষার্থে করা প্রচেষ্টা আজ সফল হবে। শুকরিয়া আদায় করুন মহান সৃষ্টিকর্তার।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : আজ মানসিকভাবে শক্ত হতে হবে। অনেক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হতে পারেন। পাওনাদারের সাথে ঝামেলায় জড়ালে আইনগত জটিলতা অবসম্ভাবী। নিজেকে সামলে নিন। নিজের রাগ ও জেদকে বড়ি বানিয়ে গিলেফেলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : দিনটি ব্যবসায়ীক জঞ্জাল ঝেঁটিয়ে বিদায় করার। লোকশান যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে শুরু করুন। অংশীদারি জটিলতা কাটিয়ে এককভাবে ব্যবসার দায় ভার নিতে সাহসী হলে সু দিন আসন্ন। জীবন সাথীর সাথে চলতে থাকা মান অভিমান ভুলে গেলে কেমন হয়?

মকর রাশি ( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজ নিজের কাজের প্রতি অধিক মনযোগি হতে হবে। পাছে লোকে কী বলে সেটা না দেখে আপনি কি করছেন সেটা ভাবুন। সহকর্মীদের সাহায্য করুন, আবার প্রয়োজনে তাদের সাহায্য নিন। শারীরিক দূর্বলতাকে অবজ্ঞা করবেন না। নিজের রিপুর উপর নিয়ন্ত্রণ প্রয়োজন।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজ প্রেমে বড় ধরনের বিরহের আশঙ্কা রয়েছে। প্রিয় মানুষটি জীবীকার জন্য বা শিক্ষার জন্য দূর দেশে যাত্রা করবে। প্রিয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে নানা বাড়ি পাঠাতে হতে পারে। শিল্পীদের কাজের জন্য দূরে যাওয়ার যোগ প্রবল।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : দিনটি পারিবারিক সম্পর্ক রক্ষার। আপন আত্মীয় স্বজনের তিরস্কার ও অবহেলা আপনার হৃদয়ে গভীর রেখাপাত করতে পারে। মা এর পক্ষপাত দুষ্ট আচরণে হতাশ হবেন না। তিনি কারও প্ররোচনায় আপনার ও জীবন সাথীর সাথে এমন করছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা