৭ সেপ্টেম্বর সোমবার, দেখে নিন রাশিফল
আর্টস

৭ সেপ্টেম্বর সোমবার, দেখে নিন রাশিফল

সান নিউজ ডেস্ক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আজ মেষ রাশির জাতক-জাতিকাকে অপ্রত্যাশিত ঝামেলা এড়িয়ে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যর প্রতি অবহেলার ফল দিনের শেষে ভালো হবে না। জীবন সাথীর সাথে সাহায্যপূর্ণ আচরণ করার চেষ্টা করুন। তা না হলে দাম্পত্য ক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে অংশীদারিকে কিছু স্বাধীনতা দিতে হবে। কারও ব্যক্তিজীবন ও স্বাধীনতায় হস্তক্ষেপের ফল ভালো নয়।

বৃষ রাশি(২১ এপ্রিল-২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি আজ অপব্যয় ও জেদের বশে ব্যয় করা নিয়ন্ত্রণ করতে হবে। বহুদিন ধরে চলতে থাকা আর্থিক অনিশ্চয়তা কমাতে গেলে ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ করা ঠিক হবে না। প্রবাসীদের আর্থিক ভারসাম্য রক্ষা করা কঠিন। কোনো অবৈধ পথে আপনার কষ্টার্জিত টাকা দেশে পাঠাতে চেষ্টা করা আত্মহত্যারই শামিল। বৈদেশিক কাজে অগ্রগতি হতে থাকবে। ভ্রমণ যোগ প্রবল।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বড় ভাই বোনের কিছু ধমক খাওয়ার আশঙ্কা রয়েছে। ঠিকাদারী কাজে কোনো বিল আদায়ে বড় ভাই এর সাহায্য পাবেন। ব্যবসায়ীক কাজে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। বকেয়া বেতন আদায় হওয়াতে আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। বড় কোনো সঞ্চয়ের পরিকল্পনা করতে যাচ্ছেন। ভেবে চিন্তে বিনিয়োগ করুন।

কর্কট রাশি ( ২১ জুন-২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার কর্মস্থলে উন্নতি হবে। বেকারদের চাকরি সংক্রান্ত সাক্ষাৎকার সফল হবে। অনেকে আবার নুতন কর্মস্থলে যোগদান করতে পারেন। নিজের যোগ্যতা দিয়েই পদোন্নতি করবেন। কোনো পদস্ত কর্মকর্তার সহায়তায় দায়িত্বপূর্ণ পদে বদলী হওয়ার যোগ। পিতার শারীরিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীক কাজে প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতার সাহায্য প্রয়োজন হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগষ্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। নিজের অধ্যবসায় ও পরিশ্রমের জন্য ভাগ্য আপনার সহায় হতে বাধ্য হবে। গবেষণামূলক কাজ কর্মের সাথে জড়িতদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কোনো আধ্যাত্মিক বা অতীন্দ্রিয় শাস্ত্রর পঠন পাঠনে প্রশান্তি খুঁজে পেতে পারেন। পিতৃস্থানীয় কোনো শিক্ষকের স্নেহভাজন হওয়াতে বিদ্যাদানের কোনো চাকরি জুটতে পারে।

কন্যা রাশি ( ২২ আগষ্ট-২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার আজ অপ্রত্যাশিত আয় রোজগারের যোগ প্রবল। শেয়ার ব্যবসায় বা ফরেক্সে প্রচুর লাভের আশা করতে পারেন। তবে সিদ্ধান্তহীনতা বা দ্বিধাদ্বন্দ্ব কারণে লাভের ফসল গৃহে তোলা থেকে বঞ্চিতও হওয়ার আশঙ্কা। পুরোনো পাওনাদার এর তাগাদা আপনাকে সামাজিক ও পারিবারিকভাবে লাঞ্চিত করবে। উত্তেজিত না হয়ে পাওনাদারের সাথে দেখা করার সাহস রাখুন। ভয় পাবেন না।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : তুলার জাতক-জাতিকার দাম্পত্য জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা প্রবল। হঠাৎ করেই জীবন সাথী অসুস্থ হয়ে পড়তে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্য নিয়ে চলতে থাকা অস্থিরতার অবসান হবে। নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনাকে সঠিক ব্যবসা বেছে নেওয়ার প্রয়োজন। জীবন সাথীর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা ভালো। অহেতুক জীবন সাথীকে খোঁচানোর ফল ভালো হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বৃশ্চিকের জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ যেতে পারে। মাথাব্যথা, মাইগ্রেন, উচ্চ রক্তচাপ বা চক্ষুপীড়ায় ভোগান্তির সম্মুখীন হতে পারেন। মাঝ বয়সী কর্মচারী বা শ্রমিকের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। কর্মস্থলে অকারণেই সহকর্মী বিরোধে জড়িয়ে পড়তে যাচ্ছেন। অতিরিক্ত সন্দেহ প্রবণতা ও অবিশ্বাস আপনাকে কর্মস্থলে অপরের বিরক্তির কারণ হিসেবে প্রমাণ করবে। নিজের নমনীয় আচরণ আপনার জন্য কল্যাণকর।

ধনু রাশি(২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ধনুর জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে অহেতুক সন্দেহ,কৈফিয়ত, স্বাধীনতায় হস্তক্ষেপ আখেরে ভালো নাও হতে পারে। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ তাদের কাছে আপনার গ্রহণ যোগ্যতাকে বাড়িয়ে দেবে। শিল্পী কলাকুশলীদের আত্মঅহংকার পেশাগত বিপর্যয় ডেকে আনতে পারে। নিজের মধ্যকার শিল্পী স্বত্বাকে জাগিয়ে তুলতে নমনীয় হন। ক্রীড়াবিদদের সকল প্রকার দলাদলি পরিহার করতে হবে।

মকর রাশি ( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি সকল প্রকার বাধা ডিঙ্গিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর। এক্ষেত্রে পরিবার পরিজনের সাহায্য আশা না করই উত্তম। আপনাকে এককভাবে এগিয়ে যেতে হবে। আবাসন ও যানবাহন লাভে পিতা মাতার সহায়তা পেতে পারেন। কর্মস্থল থেকে আপনাকে কোনো বাহন প্রদান করা হতে পারে। আত্মীয় স্বজনের কিছু আচরণে আপনি বিরক্ত হতে পারেন। প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে শুকরিয়া আদায় করুন।

কুম্ভ রাশি ( ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকার আজ বিপণন ও বিজ্ঞাপনজনিত কাজে সফলতা আসবে। মোবাইল ব্যাংকিং বা অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। ছোট ভাই এর আচরণে ক্ষিপ্ত হবেন। তিনি আপনাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। গার্মেন্টস ব্যবসায় বায়ারের সাথে সহযোগিতা না করলে এ বছর আপনার আয় রোজগার ব্যহত হবে।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : মীন রাশির জাতক -জাতিকার আর্থিক দিক ভালো যাবে। বকেয়া বিল আদায়ের চেষ্টায় অগ্রগতি আশা করতে পারেন। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি। ছোট ছোট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো আয় রোজগার হবে। হঠাৎ করে অতিরিক্ত আয় রোজগারের সুযোগ পেতে পারেন। রেস্টুরেন্ট বা ফাষ্টফুড ব্যবসায় বিনিয়োগের আলাপ আলোচনায় অগ্রগতি হবে।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা