ছবি : সংগৃহিত
শিল্প ও সাহিত্য

ভোলায় পুলিশের বইয়ের মোড়ক উম্মোচন

ভোলা প্রতিনিধি: ভোলায় জেলা পুলিশের উদ্যোগে দুটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধা ও ভোলা পুলিশ ও দ্বৈপায়ন” নামে দুটি বইয়ের মোড়ক উম্মোচন করেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

শনিবার (২৪ জুন) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি এসময় বলেন,ভোলা পুলিশের উদ্যোগে আমরা দুটি প্রকাশনা বের করেছি। একটি মহান মুক্তিযুদ্ধে ভোলায় কর্মরত পুলিশ সদস্য এবং ভোলার বাসিন্দা পরবর্তীতে তারা পুলিশে যোগদান করেছে জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মায়া ত্যাগ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন সেই বীর শহীদের স্বরণে রাখার জন্য ‘মুক্তিযুদ্ধা ও ভোলা পুলিশ’ শিরোনামে প্রকাশনা করেছি।

মূলত ঐ সময় পুলিশ সদস্য যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলো তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের দেওয়া তথ্য নিয়ে আমরা সংকলন করে আমরা এই বইটি রচনা করেছি। পাশাপাশি ওই সময় পুলিশ ঐ সদস্যদের দৃষ্টিতে ভোলায় সংগঠিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস গুলোকে তারা সামনে আনার চেষ্টা করেছে। আমরা আশাকরছি মুক্তিযোদ্ধের সময় পুলিশের যে আত্মত্যাগ মুক্তিযুদ্ধের সময় এবং পুলিশ সদস্যরা যে দেশপ্রেম নিয়ে কাজ করে সেই দেশ প্রেম আর জাগ্রত হবে।

আরও পড়ুন: ৭০ লাখ টাকার সোনাসহ আটক ১

ওই সময় পুলিশ সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে যে যুদ্ধে গিয়েছিল দেশে যে কোন ক্রান্তিকালে আবার সেই ঝুঁকি নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে সেই অনুপ্রেরণা যোগাবে।

আমাদের দ্বিতীয় বইটি আমরা ‘দ্বৈপায়ন’ নামে প্রকাশ করেছি।আমরা মূলত ভোলা জেলা পুলিশের কার্যক্রম নিয়ে এই বইটি প্রকাশ করেছি এবং এতে আমাদের বিভিন্ন কার্যক্রমে আলোকচিত্র পাশাপাশি ভোলার সুশীল সমাজের ভোলা সুধিজনদের কর্মরত সরকারের কর্মকর্তাদের বিভিন্ন লেখা এখানে সমৃদ্ধ করেছেন।

এই বইটি যখন পুলিশ সদস্যরা পরবেন তখন তাদের করনীয় সম্পর্কে জানতে পারবেন। সাধারন মানুষ পুলিশকে নিয়ে কি ভাবছেন সেটি পুলিশ সদস্যরা জানতে পারবেন।

আরও পড়ুন: পদোন্নতি পাওয়া ২ কর্মকর্তাকে সংবর্ধনা

এসময় বইয়ের মোড়ক উম্মোচন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার,সহকারী পুলিশ সুপার মো: মাসুম বিল্লাহ, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারন সম্পাদক অমিতভার রায় অপু, চ্যানেল-২৪ এর রিপোর্টার আদিল হোসেন তপু, এখন টিভির ভোলা প্রতিবেদক ইমতিয়াজুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। এসময় পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা