ছবি : সংগৃহিত
শিল্প ও সাহিত্য
ভয়েস আর্টিস্ট বাংলাদেশ

নবীন ভয়েস আর্টিস্টদের কর্মশালা অনুষ্ঠিত

হোসাইন নূর: নবীন ভয়েস আর্টিস্টদের নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী কর্মশালা’র আয়োজন করে ভয়েস আর্টিস্ট বাংলাদেশ।

আরও পড়ুন: উলিপুরে 'তনু ও লিলিপুট' বইয়ের মোড়ক উন্মোচন

শুক্রবার (১৬ জুন) রাজধানীতে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ১০১ নাম্বার হলরুমে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কাব্যিক অডিওবুক নিবেদিত কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন ভয়েস আর্টিস্টবৃন্দ।

মূলত ভয়েস আর্টিস্টদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলা ভাষা’র উচ্চারণগত দিক নিয়েও এই কর্মশালায় আলোচনা করা হয়।

আরও পড়ুন: ঈশ্বরদীতে দুই বাংলার মিলন মেলা

প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাব্যিক অডিও বুকের ক্রিয়েটিভ হেড এন্ড কনসালট্যান্ট নির্ঝর সিনহা।

কর্মশালায় আগত ডেলিগেটদের প্রশিক্ষণ প্রদান করেন ভয়েস আর্টিস্ট বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট্য বাচিক শিল্পী জায়েদ হাসনাইন এবং বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন: একুশে পদক প্রদান

সাবিকুন মিম এর উপস্থাপনায় কর্মশালার সভাপতিত্ব করেন ভয়েস আর্টিস্ট বাংলাদেশের ঢাকা কমিটি’র প্রেসিডেন্ট নীলয় নীল।

আয়োজিত এ কর্মশালা’র কো-স্পন্সর ছিলো ডিটেইল ডেন্টা এবং আরডিএস টিভি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে  হেলপার নিহত, আহত ২৫

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার...

রাঙ্গাবালীতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে হাইক...

রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমাতে রাজধানীতে ব্লক...

দেশের সকল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা