আর্টস

ব্যস্ততায় কাটবে মেষ, মাথা গরম করবে বৃষ

সান নিউজ ডেস্ক : আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মিথুন রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

সারাদিনই ব্যস্ততার ভেতর দিয়ে কেটে যেতে পারে। বেকার ও খুচরা ব্যবসায়ীদের জন্য দিনটি উল্লেখযোগ্য হয়ে থাকবে। ছোট হোক বা বড় হোক কারও সঙ্গেই খারাপ ব্যবহার থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

একটুতেই আপনি মাথা গরম করে ফেলতে পারেন। প্রয়োজন ছাড়া কোনো ধরনের যুক্তিতর্কে যাবেন না। টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে কাউকে সঙ্গী করে নিন। পরোপকার ও ধর্মীয় আলোচনায় মানসিক শান্তি পেতে পারেন।

মিথুন : ২১ মে-২০ জুন

আজ কর্মের সুনাম আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করে তুলতে পারে। ইলেকট্রনিক সামগ্রী মেরামত ও যানবাহন চালনায় ও চলাচলে আপনাকে সাবধানে থাকতে হবে। পিতামাতা ও বয়স্কদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।

কর্কট : ২১ জুন-২১ জুলাই

দাম্পত্য সুখ-শান্তি ধরে রাখার জন্য প্রিয়জনের সঙ্গে আলোচনা করুন ও তাদের মতামতকে বিশেষভাবে গুরুত্ব দিন। নিজের কাজের ব্যাপারে অন্যকে না জড়ানোই উত্তম হবে। যাত্রা শুভ।

সিংহ : ২২ জুলাই-২১ আগস্ট

প্রয়োজনীয় পারিবারিক কাজ বিশেষ করে স্ত্রী ও সন্তানের কোনো বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পাদন করলে অনেক জটিল সমস্যা নিরসন করা সম্ভব হবে। আজ আপনার ফুরফুরে মেজাজ থাকবে।

কন্যা : ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর

সরকারি চাকরিজীবী যারা চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত তাদের কর্মস্থলে স্থায়ী নিয়োগের সুযোগ আসতে পারে। ভারী শিল্পের ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা বাস্তবায়নে বৈদেশিক যোগাযোগ শুভ।

তুলা : ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর

সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আজ আপনার অংশগ্রহণ আপনার ভেতরের সত্তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে তুলতে পারে। কর্মস্থলে পদোন্নতির জন্য আজ আপনাকে নতুন করে উদ্যোগ নিতে হবে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২১ নভেম্বর

আজ পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিলে ভালো করবেন। কোনো কাজেই আজ অবহেলা করা ঠিক হবে না। কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেয়ার আগে একটু ভেবে নিন, ঠিক হবে কিনা।

ধনু : ২২ নভেম্বর-২০ ডিসেম্বর

যেকোনো ধরনের ব্যবসায়ী লেনদেনের বিষয়টি আজ মুখ্য কারণ হয়ে উঠতে পারে। আর্থিক যোগাযোগ বেশ ভালোই যাবে। তবে কাউকে আজ কোনো ধরনের ধার দেয়া একদম ঠিক হবে ন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

কারও কথায় দূরের কোনো কাজের ব্যাপারে অতিরিক্ত উৎসাহ ঝামেলা বাড়াতে পারে। জনসংযোগ ও প্রচারমূলক রাজনৈতিক কর্মকাণ্ডে আপনি আগের চেয়ে অনেক বেশি সফলতা অর্জনে সক্ষম হতে পারেন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

অনেকের ক্ষেত্রে দিনের পুরনো কোনো পাওনা টাকা আদায়ে যথেষ্ট অগ্রগতি হবে। কারও কারও ক্ষেত্রে বিশেষ করে যারা অপরাহ্নের পর জন্মগ্রহণ করেছেন, তাদের আর্থিক ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পরে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

অনেক পুরনো সমস্যার সমাধানে নতুন কোনো তথ্য উপকারে আসবে। কবি ও সাহিত্যিকদের নতুন কোনো কাজের জন্য সম্মানিত হওয়ার সুযোগ আসতে পারে। সন্তান ও প্রিয়জনের সঙ্গে ভালো আচরণ করুন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা