আর্টস

সিংহের জন্য দুঃসংবাদ, বিয়ের পিঁড়িতে কন্যা

সান নিউজ ডেস্ক : রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি। তবে মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!

মেষ : বহুদিন পর ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা করুন। শুভ কাজের জন্য আজ যোগাযোগ করতে পারেন। বাড়তি কোনো খরচ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। চাকরিস্থলে বিবাদ।

বৃষ : আজ ভ্রমণের পরিকল্পনায় একটু অশান্তির সম্ভাবনা। পিতার সম্পত্তির অধিকার চাওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারেন। জলপথে বিপদ হতে পারে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে সংক্রমণ থেকে রোগের উৎপাত হতে পারে।

মিথুন : অনেক পুরনো বন্ধুর দেখা পেতে পারেন আজ। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনো কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনো আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনো ভালো জিনিস আপনাকে অবাক করবে।

কর্কট : আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহন চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারাদিন কোনো কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারো কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন।

সিংহ : পরিবারের কেউ বড় ধরনের কোনো দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন না হলে যানবাহন আজ পরিহার করাই শ্রেয়। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

কন্যা : আজ দুই পক্ষের সম্মতিতে আলোচনার মধ্যেই বিয়ে হয়ে যেতে পারে। মানসিক কোনো উদ্বেগ থাকলে সেটাও কেটে যেতে পারে। আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

তুলা : রক্তপাতের সম্ভাবনা আছে। আজ ব্যবসার দিকে কোনো শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি আসতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান বাড়তে পারে। বাহিরের কোনো লোকের জন্য খরচ বাড়তে পারে।

বৃশ্চিক : জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার দিকে কোনো খারাপ কিছু ঘটতে পারে। কোনো কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট হতে পারে। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

ধনু : অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা হওয়ার আশঙ্কা প্রবল। আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় অশুভ সঙ্কেত থাকলেও তা গুরুজনের পরামর্শে মিটে যাবে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে সমস্যা হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি লক্ষ করা যাচ্ছে।

মকর : দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে । নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধুসঙ্গে গিয়ে মনে শান্তি। আত্মীয় নিয়ে চিন্তা হতে পারে।

কুম্ভ : বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি সমাগম হতে পারে। নিম্নবিদ্যার জন্য সময়টা খুব উপযুক্ত। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। সারাদিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে।

মীন : আজ বাহিরে সহসা বের না হওয়াই ভালো। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্থ চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ। সম্পত্তির ব্যাপারে কোনো আইনের সাহায্য নিতে হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

বাগেরহাটে বিক্রির সময় ১১ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকা থেকে...

সুন্দরবন উপকূলে অর্ধলাখ থেকে কমে ২৪৮ শকুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

জাতীয় স্টেডিয়ামে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ ক্রীড়া মন্ত্রণালয়ের

দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও ঐতিহাসিক আঙিনা ঢাকা জাতীয় স্টেডিয়াম। অথচ দীর্ঘ...

মাদারীপুরে অজ্ঞাত রোগে হাসপাতালে ভর্তি ২০ শিক্ষার্থী

মাদারীপুরে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি...

আশুলিয়ায় গ্রামীণ কল্যাণ অফিসে ফের আগুন, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

সাভারের আশুলিয়ার বেলতলা এলাকায় অবস্থিত ড. মুহাম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা