শিল্প ও সাহিত্য

চালু হলো 'আর্কেডিয়া আর্টস’ গ্যালারি

সাংস্কৃতিক প্রতিবেদক: সমকালীন শিল্পকর্মের বিশাল সংগ্রহ নিয়ে রাজধানীর বনানীতে চালু হলো আর্কেডিয়া আর্টস নামের নতুন আর্ট গ্যালারি।

মঙ্গলবা (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিল্পাঙ্গনে গ্যালারিটি পথচলা শুরু করে।

এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক শিল্পী নিসার হোসেন, শিল্পী কনকচাঁপা চাকমা, শিশির ভট্টাচার্য, মিসেস বাংলাদেশ মুনজারিন অবনী প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে অতিথিরা গ্যালারিটির উদ্বোধনী প্রদর্শনীর উদ্বোধন করেন।

সমসাময়িক বিভিন্ন শিল্প মাধ্যমের ৪৫জন উল্লেখযোগ্য শিল্পীর শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে উদ্বোধনী প্রদর্শনীটি। জয়নূল আবেদীন, এস এম সুলতান, শাহাবুদ্দিন আহমেদ, রফিকুন নবী, আব্দুস শাকুর শাহ, আবুল বারক আলভী, হাশেম খান, মনিরুল ইসলাম, কাজী গিয়াস, কাইয়ুম চৌধুরী, কালিদাস কর্মকার, নিসার হোসেন, মোহাম্মদ ইউনুস, শিশির ভট্টাচার্য্য, ওয়াকিলুর রহমান, কনকচাঁপা চাকমা, নাসরিন বেগম, আইভি জামান, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, সাধনা ইকবাল, ইমরান হোসেন পিপলু, বিশ্বজিৎ গোস্বামী প্রমুখ শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।

ভবিষ্যতে ভারতীয় শিল্পীদের শিল্পকর্ম দিয়ে প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানালেন নতুন এই গ্যালারিটির সাথে সংশ্লিষ্টরা।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য গ্যালারিটি উন্মুক্ত থাকবে।
তবে কোভিড-১৯ এর কারণে অ্যাপয়েন্ট ছাড়া গ্যালারি ভিজিট করা যাবে না।

[email protected], অথবা www.arcadiaartsbd.com ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট পাতায় গ্যালারি পরিদর্শনের জন্য আবদেন করতে হবে। আবেদন গৃহীত হলেই গ্যালারি পরিদর্শন করতে পারবেন। ১৬ মার্চ শেষ হবে মাসব্যাপি এই প্রদর্শনী।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ বিএনপির নেতৃত্বে কে আসছেন? রতন মহিউদ্দিন নাকি মানুকে ঘিরে তুমুল আলোচনা

মুন্সীগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে নেতৃত্বের হিসাব-নিকাশ।...

বিদ্যুতের দাম ফের বাড়ল, পাইকারি–খুচরায় বড় মূল্যবৃদ্ধি

দেশে বিদ্যুৎ ব্যবহারের খরচ আবারও বাড়ল। পাইকারি এবং খুচরা—দুই পর্যায়েই ব...

টানা উত্থানে শেয়ারবাজারে গতি, লেনদেন ৯ মাসের শীর্ষে

দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে টানা আট কার্যদিবস ধরে। ঈদুল আজহা...

জিম্বাবুয়ে ‘এ’ ম্যাচে এইচপি দলে তরুণদের সুযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ তারকা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর...

আইনি জট কাটিয়ে নির্বাচনের পথে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট আ...

জলবায়ু পরিবর্তন বিশ্ববাসীর কঠিন বাস্তবতা: প্রধানমন্ত্রীর বাণী

জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট ও তীব্র হয়ে উঠছে, যা বিশ্বজুড়ে...

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী ও শিশুসহ ৬ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারী ও এ...

সুন্দরবনে অভিযানে অস্ত্রসহ করিম-শরীফ বাহিনীর ডাকাত আটক

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শি...

বোয়ালমারীতে মেহগনি  বাগান থেকে দুই মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ বুধবার দিবাগত গভীর রা...

অবৈধতার প্রমাণ মিললেও বন্ধ হয়নি স-মিল, প্রশ্নে প্রশাসনের ভূমিকা

কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেণী ইউনিয়নে চৌমহনী বাজারে সরকারি বিধিমালা পুরোপুরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা