শিল্প ও সাহিত্য

আদালতে সহজ বাংলা ভাষা ব্যবহারের আহ্বান

সাংস্কৃতিক প্রতিবেদক: দেশের সকল আইন-আদালতে সহজ বাংলা ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট সংস্কৃতিজনেরা।

প্রমিত বাংলা ভাষা ব্যবহারের প্রতিও গুরুত্ব আরোপ করেছেন সংস্কৃতিজনেরা। সেই সঙ্গে ধর্মের অপব্যাখ্যা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িক ভেদচিন্তা মোকাবেলা করে নতুন প্রজন্মকে মানবিক ও দেশব্রতী করার সাধনা জোরদার করার আহ্বানও জানান তারা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের ধারাবাহিকতা রক্ষায় আহবানে অনুষ্ঠিত এক আয়োজনে এ আহ্বান জানান তারা। ‘একুশের গান লড়াই অফুরান’ স্লোগানে একুশের এই অনুষ্ঠানমালার আয়োজন করে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর অভিভাবক সংগঠন-সম্মিলিত সাংস্কৃতিক জোট।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তৃতা দেন সংস্কৃতিজন রামেন্দু মজুমদার, জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ পথনাটক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াসসহ সংস্কৃতিজনেরা। অনুষ্ঠানে ঘোষণা পাঠ করেন ড. শাহাদাৎ হোসেন নিপু।

সংস্কৃতিজন রামেন্দু মজুমদার বলেন, এবারের একুশ আমাদের কাছে নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। একদিকে যেমন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, তেমনি আরেকদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। আমাদের হৃদয়ে, আমাদের চেতনায় তাই এটি অনন্য হয়ে থাকবে। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি এলেই আমরা বাংলা ভাষা প্রচলনের জন্য নানা কথা বলি, বক্তৃতা দেই, কিন্তু সারাবছর সেই উদ্যোগ দেখি না।

রামেন্দু মজুমদার আরও বলেন, আমাদের জনজীবনে যে আমরা বাংলাকে কত অবহেলা করেছি, তার অনেক নজির দেখা যায়। আমাদের দোকান-পাটের সাইনবোর্ড একসময় যথেষ্ট বাংলায় ছিল, সেটা আবার ইংরেজিতে রূপান্তরিত হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আইনের ভাষা এমন কঠিন করে রাখা হয়েছে, এবং বেশিরভাগ বিচারের ক্ষেত্রে বিচারকরা রায় দেন ইংরেজিতে। যারা বিচার প্রার্থী, তাদের জন্য এই ভাষা দুর্বোধ্য। সুতরাং আমরা চাই আইনের ভাষা, আদালতে সবজায়গায় বাংলা ব্যবহৃত হবে এবং সেটি হতে হবে সহজ বাংলা, যেন আমরা সকলে বুঝতে পারি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে, দোষ করলে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন আদালত বিভিন্ন তার বিচার করেন। কিন্তু তারা যে প্রতিনিয়ত সংবিধানের নিয়ম ভুলে বিদেশী ভাষা ইংরেজিতে কাজ পরিচালনা করছেন, সেটার কি হবে? সরকারি আমলারা বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন, দেশের উন্নয়ন হচ্ছে, অথচ কোথাও একটি সাংস্কৃতিক চর্চার জন্য তেমন কিছু হচ্ছে না। আমরা চাই এদেশে বাংলা ভাষার সুন্দর ব্যবহার হোক, সংস্কৃতির জয় হোক।

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের অমর একুশে যেমন স্বীকৃতি পেয়েছে বিশ্বের সকল ভাষাভাষির মাতৃভাষা দিবস হিসেবে, তেমনই ভাবে আমাদের এখন সময় হয়েছে বিশ্বসভ্যতায় নতুন নতুন রঙ ও রূপ যোগ করার। এ জন্য চিরন্তন বাংলার অসাম্প্রদায়িক উদারবাদী মানবিক চেতনায় উজ্জীবীত হয়ে আমাদের কাজ করতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন বিকাশের সুযোগ তৈরির মধ্য দিয়ে গড়তে হবে সম্প্রীতির সমাজ। সে জন্য ধর্মের অপব্যাখ্যা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িক ভেদচিন্তা মোকাবেলা করে নতুন প্রজন্মকে মানবিক ও দেশব্রতী করার সাধনা জোরদার করতে হবে। নারীর প্রতি সহিংসতা এবং নারীর অধ্বস্তনতা দূর করার জন্য নিতে হবে সর্বাত্মক চেষ্টা।

আয়োজনের শুরুতে জোটের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত এবং একুশের গান পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন-বহ্নিশিখা। আলোচনা শেষে সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করেন-রেজীনা ওয়ালী লীনা এবং রফিকুল ইসলাম।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা