শিল্প ও সাহিত্য

প্রকাশিত হলো ক্ষ্যাপা'র ইশরাত নিশাত স্মরণ সংখ্যা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নাট্যাঙ্গনের এক তীক্ষ্ণ প্রতিবাদী কণ্ঠ ইশরাত নিশাত। বহুগুণের অধিকারী এই নাট্য সংগঠক, নির্দেশক এবং অভিনয় ও আবৃত্তি শিল্পীর প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা‘ প্রকাশ করেছে- ইশরাত নিশাত স্মরণ সংখ্যা।

বুধবার (২০ জানুয়ারি) এ বিষয়ে সকালে পত্রিকাটির সম্পাদক পাভেল রহমান সান নিউজকে বলেন, ‘প্রথম প্রয়াণ দিবসে নিশাত আপার দ্রোহী চেতনাকে স্মরণ করতেই ক্ষ্যাপা এই সংখ্যাটি প্রকাশ করেছে।’

সংখ্যাটিতে লিখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, মলয় ভৌমিক, হাসান আরিফ, মাসুম রেজা, হাসান শাহরিয়ার, শিমুল মুস্তাফা, শুভাশিস সিনহা, প্রশান্ত হালদার, অনন্ত হিরা, ইউসুফ হাসান অর্ক, নূনা আফরোজ, শামীম সাগর, সাইদুর রহমান লিপন, নাজনীন হাসান চুমকি, বন্যা মির্জা, তিতাস রোজারিও, জ্যোতি সিনহা, সামিউন জাহান দোলা ও সাইফুল জার্নাল।

ক্ষ্যাপা’র নির্বাহী সম্পাদক অপু মেহেদী বলেন, ‘এই সংখ্যাটির মধ্য দিয়ে আমরা মূলত ইশরাত নিশাতকে স্মরণ করতে চেয়েছি। অনেকের লেখার মধ্য দিয়ে ইশরাত নিশাতকে এবং তার কর্মযজ্ঞকে বুঝতে সংখ্যাটি সহায়ক হবে। ইশরাত নিশাতের দ্রোহী চেতনা আমাদের নাট্যচর্চায় শক্তি যোগাবে।’

ইশরাত নিশাতের জন্ম ২৬ আগস্ট ১৯৬৪ সালে ঢাকায়। পিতা আবুল কালাম, মাতা মঞ্চ, টেলিভিশন ও চলচিত্রের স্বনামধন্য অভিনেত্রী নাজমা আনোয়ার। নাজমা আনোয়ার কাজ করতেন আরণ্যক নাট্যদলে। সেই সূত্রে মায়ের অনুপ্রেরণাতেই ইশরাত নিশাতের থিয়েটারে আসা।

১৯৮৩ সালে ইশরাত নিশাত আনুষ্ঠানিকভাবে আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হন। আরণ্যক নাট্যদলের অন্যতম প্রযোজনা মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় ‘গিনিপিগ’ নাটক দিয়ে তার মঞ্চ অভিনয় শুরু হয়। এরপর ১৯৮৪ সালে অভিনয় করেন ‘অববাহিকা’ নাটকে।

১৯৮৭ সালে ইশরাত নিশাত ও সমমনা কয়েকজন মিলে গঠন করেন ‘দেশ নাটক। দেশ নাটকের বিরসা কাব্য, ঘরলোপট ও দর্পনে শরৎশশী এই তিনটি মঞ্চ নাটকে ইশরাত নিশাত অভিনয় করেন এবং দুটি মঞ্চ নাটক -‘লোহা’ ও ‘অরক্ষিতা’ নাটকের নিদের্শনা দেন।

থিয়েটারের পাশাপাশি নিশাত আবৃত্তির সাথেও যুক্ত ছিলেন। বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির আয়োজনে বাচিক শিল্পী হিসেবে ৬টি আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহন করেন; যার প্রতিটির অডিও ক্যাসেট পরবর্তীতে শ্রোতানন্দিত হয়। ২০২০ সালের ১৯ জানুয়ারি দিবাগত রাতে গুলশানে বোনের বাসায় মারা যান ইশরাত নিশাত।

ইশরাত নিশাতকে নিয়ে ক্ষ্যাপার এই সংখ্যাটির বিনিময় মূল্য ১০০ টাকা। ঢাকার বিভিন্ন বইয়ের দোকান ছাড়াও অনলাইনে বই কেনার প্লাটফর্ম কানামাছি ডট কম-এ পাওয়া যাবে সংখ্যাটি। এছাড়াও ০১৭১৭ ৩৮৬৬৪৬ নাম্বারে সরাসরি যোগাযোগ করেও কেনা যাবে।

ক্ষ্যাপার প্রচ্ছদ ও শিল্প সম্পাদক হিসেবে রয়েছেন শাহনাজ জাহান, ব্যবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ রায় ও মাহফুজ সুমন। সম্পাদনা সহকারী সুমন মাহমুদ এবং অলংকরণ ও প্রিন্টিং ব্যবস্থাপনা পিয়ার মোহাম্মদ। সংখ্যাটি মুদ্রিত হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠান ‘পোস্টার’ থেকে।

সান নিউজ/এইচএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা