বিনোদন

৬ কোটি টাকা অনুদান পেলো এফডিসি

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাস সঙ্কটের মুখে পড়ে কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করতে পারেনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)। অবশেষে এফডিসির কর্মচারীদের জন্য সুখবর এলো।

প্রতিষ্ঠানটির কর্মচারীদের প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি টাকা অনুদান চেয়েছিল সংস্থাটির বর্তমান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

তারই পরিপ্রেক্ষিতে ৬ কোটি টাকা অনুদান পেয়েছে স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি।

অর্থ মন্ত্রণালয় থেকে ‘অনুদান’ হিসেবে পাওয়া টাকা দিয়ে কর্মকর্তা-কর্মচারীর মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হবে বলে নিশ্চিত করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।

নুজহাত ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, এফডিসির নিজস্ব তহবিলে কোনো অর্থ ছিল না। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানের জিও হয়েছে। তিন-চার দিনের মধ্যেই ২৬১ জন কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও এপ্রিলের বেতন পরিশোধ করতে পারব বলে আশা করছি।

নুজহাত ইয়াসমিন জানান, কর্মীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয়ভার মেটাতে ২১ কোটি টাকা অনুদান চেয়ে গত ২৩ মার্চ এফডিসি থেকে আবেদন করা হয়েছিল, সেখান থেকেই ৬ কোটি টাকা দেওয়া হয়েছে।

এছাড়া আগে তিন কোটি টাকার একটি অনুদান পেয়েছিল এফডিসি।

সেই অনুদান প্রতিষ্ঠানটির নিজস্ব আয় দিয়ে গত ফেব্রুয়ারি পর্যন্ত বেতন দেওয়া হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা