বিনোদন

ঘরোয়া ভাবে অনুষ্ঠিত হল ঋষি কাপুরের স্মরণসভা

বিনোদন ডেস্ক:

৩০ এপ্রিল বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান ঋষি কাপুর। করোনার প্রভাবে তার স্মরণসভাও অনুষ্ঠিত হলো ঘরোয়া আয়োজনে।

তাকে হারিয়ে শোকে বিহ্বল বলিউড। এর একদিন আগেই মারা গেছেন বলিউডের আরেক উজ্জ্বল নক্ষত্র ইরফান খান।

পরপর দুই তারকা অভিনেতাকে হারিয়ে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

ঋষি কাপুরের স্ত্রী নীতু, পুত্র রণবীর, হবু পুত্রবধূ আলিয়া ভাট, অভিষেক বচ্চন, সাইফ আলী খান, কারিনা কাপুরসহ পরিবার-স্বজন মিলে মাত্র ২০ জন উপস্থিতি ছিলেন ঋষির শেষকৃত্যে।

আর ঋষি কাপুরের স্মরণ সভায় উপস্থিত ছিলেন শুধুমাত্র কাপুর পরিবারের কয়েকজন সদস্য। লকডাউনের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও উপস্থিত হতে পারেননি অনেকে।

সেই প্রার্থনা সভারই একটি ছবি এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছটিটিতে দেখা যায়, গাঁদা ফুলের মালা পড়ানো ঋষি কাপুরের ছবি। তার পাশে ছোট একটি গণেশমূর্তি। ঋষির ছবির একদিকে বসে রয়েছেন নীতু কাপুর। আর অন্যদিকে ছেলে রণবীর কাপুর।

নীতু কাপুরের পরনে ছিল সাদা সালোয়ার। আর রণবীরের পরনে পাঞ্জাবি, মাথায় পাগড়ি এবং কপালে তিলক। তবে কাপুরদের এই স্মরণসভা একান্ত পরিবারের সদস্যদের জন্যই ছিল এবং শুধু তাদের উপস্থিতিতেই হয়েছে বলে জানা গেছে।

এদিকে ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহানি এই পারিবারিক স্মরণসভাতে উপস্থিত হতে পারেননি। দিল্লি থেকে রওনা দিয়ে তখনও এসে বাড়ি পৌঁছাতে পারেননি তিনি।

বাবার শেষকৃত্যের দিনও ভাই রণবীরের বান্ধবী আলিয়া ভাটের ভিডিও কলেই সবটা দেখেছেন। তবে এদিন স্মরণসভার পর সন্ধ্যায় কাপুর বাংলোতে এসে পৌঁছান ঋদ্ধিমা। সঙ্গে ছিল মেয়ে সামারা। এই কঠিন সময়ে ভাই এবং মায়ের পাশে থাকতে ছুটে আসেন তিনি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা